1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারে দশটি লাশ উদ্ধারের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়া পাড়ায় ফিশিং বোট থেকে অর্ধ গলিত ১০টি লাশ উদ্ধারের পর ঘটনার অনুসন্ধানে আলামত সংগ্রহ করেছে কক্সবাজার সিআইডি’র ক্রাইমসিন ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এ তথ্য জানান কক্সবাজার সিআইডির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহেদ মিয়া। তিনি জানান, রোববার ২৩ এপ্রিল দুপুরের দিকে কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়া পাড়া এলাকায় সাগরের পাড়ে ভেসে আসা ফিশিং বোট থেকে ১০(দশ) টি অজ্ঞাত গলিত পচা মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত বোটে সিআইডি কক্সবাজার এর ক্রাইমসিন টিম বস্তগত সাক্ষ্য (আলামত) সংগ্রহের লক্ষ্যে তল্লাশি পরিচালনা করে। সিআইডি’র পুলিশ সুপার জানান, নিহতদের পরিচয় শনাক্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ট্রলারে কী ঘটেছিল, কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও প্রাথমিকভাবে চারটি লাশের পরিচয় পাওয়া গেছে এবং বাকী লাশগুলোর শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, শনিবার ঈদের দিন সাগরের নাজিরারটেক চ্যানেলের কাছে জোয়ারের সময় তারা ট্রলারটিকে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতে দেখেন। পরে জোয়ারের পানি নেমে ভাটা শুরু হলে তারা ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্ট পর্যন্ত নিয়ে আসেন। সেখানে আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।রোববার দুপুরের দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে। বর্তমানে লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়ে। এবং ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডি’র পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট