1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবার মাঠে নামলো মহিলা আওয়ামী লীগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবার মাঠে নামলো কক্সবাজার মহিলা আওয়ামী লীগ। নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় করা হয়েছে আলাদা আলাদা কমিটি। এসব কমিটি মাহবুবুর রহমান চৌধুরীর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।

বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নৌকা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকার হাত ধরেই দেশের উন্নয়ন সমৃদ্ধি। তাই নৌকায় ভোট দিলেই কক্সবাজার পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হবে। তবে এ জন্য মহিলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।

সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকা কক্সবাজারের উন্নয়ন করার জন্য দিয়েছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

স্বতঃস্ফূর্ত অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর কুটনৈতিক সাফল্যে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। এতে মহিলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট