1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কক্সবাজারে বনের ভেতর চোলাই মদের কারখানা, আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মহেশখালী প্রতিনিধি |

 

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গহিন বনে গড়ে ওঠা চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের লোহারছারা এলাকার বনে এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি হাড়িতে রক্ষিত ১১০ লিটার চোলাইমদ ও ২৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, মহেশখালীর দেবাঙ্গাপাড়ার মৃত ফুল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), ছোট মহেশখালীর সিপাহীরপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে ফোরকান মিয়া (৩০) ও বশিরা খোলা এলাকার হাবিব উল্লাহর ছেলে পারভেজ হোছাইন (১৯)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ফোরকান মিয়ার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট