1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কক্সবাজারে বিএনপির ২০ মিনিটের পদযাত্রা কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কেন্দ্রিয় ঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে ২০ মিনিটে শেষ করা হয়েছে। ১৮ জুলাই, মঙ্গলবার বিকাল ৩টায় কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ সরণীর দলীয় কার্যালয় থেকে শুরু করা হয় এই পদযাত্রার কর্মসূচি। যা আধা কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হলিডের মোড় হয়ে মোটেল শৈবালের আগে গিয়ে শেষ হয়। ২০ মিনিটের এই পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

দুপুর ২টা থেকে শহীদ সরণীস্থ জেলা বিএনপির কার্যালয়ে মিছিল সহকারে বিভিন্ন উপজেলা ও ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। যেখানে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতি এক সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল, এটিএম নুরুল বশর চৌধুরী সহ অন্যান্য নেতারা। পুলিশের নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট