1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কক্সবাজারে বিদেশী গরুর বৈধতায় প্রত্যয়নপত্র দিচ্ছেন চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি |

কক্সবাজারের রামুতে গরুর বৈধতার প্রমাণ হিসেবে প্রত্যয়নপত্র প্রথা চালু করেছেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান। প্রত্যয়নপত্রের জন্য ৫০০ থেকে ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা সমালোচনা চলছে।

প্রত্যয়নপত্রের ছবি পোস্ট করে আবছার কবির আকাশ নামক একজন তার ফেসবুকে লিখেছেন, চেয়ারম্যান মহোদয় গরুর সার্বিক মঙ্গল কামনা করল নাকি গরুর মালিকের সার্বিক মঙ্গল কামনা করল বুঝতে পারছি না।

এসএম রুবেল নামে আরেকজন লিখেছেন, গরুর রচনার পর এবার এলো গরুর প্রত্যয়ন। কিন্তু প্রত্যয়নের কোথায়ও লিখলেন না জন্মসূত্রে গরুটি বাঙালি না বার্মাইয়া।

এ বিষয়ে কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে বিপুল সংখ্যক গরু আনছেন চোরাকারবারিরা। ফলে দেশীয় খামারিরা পড়েছেন বিপাকে। দেশীয় গরুগুলোকেও অবৈধ ভেবে অভিযান চালানো হয়। তাই স্থানীয় খামারিদের গরুগুলো যাচাই-বাছাই করে প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে পরিষদ থেকে। যাতে বৈধ ও অবৈধ গরু চিহ্নিত করতে সহজ হয়।

টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশি গরুগুলোর সুরক্ষার জন্য কাজ করতে গিয়ে এখন আমার বিরুদ্ধে বদনাম ছড়ানো হচ্ছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। অবৈধ গবাদিপশু চোরাচালান রোধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট