1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

কক্সবাজারে মুক্তা পানিকে জনপ্রিয় করতে রোড-শো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

আবু সায়েম, কক্সবাজার |

কক্সবাজারে মুক্তা পানিকে জনপ্রিয় করতে মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম, রোডশো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কক্সবাজার শহরে বর্ণাঢ্য রোড- শো বের হয়। রোড-শো শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে শহিদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা এ সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে তাদের কে কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। প্রতিবন্ধীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মুক্তা পানির কার্যক্রম তাই নির্দেশ করে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক হাসান মাহমুদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,যথাযথ প্রচারের ব্যবস্থা করা গেলে বিশুদ্ধ মুক্তা পানিকে ক্রেতাদের মাঝে আরো অধিক জনপ্রিয় করে তোলা সম্ভব। বিশুদ্ধতার মাত্রায় মুক্তা পানি দেশে উৎপাদিত যেকোনো পানির ব্রান্ড থেকে উৎকৃষ্ট। এ পানির বিক্রি বৃদ্ধির মাধ্যমে অর্জিত আয় দিয়ে প্রতিবন্ধীদের অধিকতর কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানের সঙ্গে সমাজের বসবাসের সুযোগ করে দেওয়া সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিভীষণ কান্তি দাস বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা উৎপাদিত প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা উৎপাদিত দেশ সেরা মুক্তার পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবন মান জীবনমান উন্নয়নে সহায়তা করুন। মুক্তা পানির প্রসারে অগ্রসর ভূমিকা পালন করুন।

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প এর কারখানা ব্যবস্থাপক মোঃ মহসিন আলী বলেন, মুক্তা পানির উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং প্রতিবন্ধীদের হাতে তৈরি মুক্তা পানি মানুষের তৃষ্ণা মেটানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়েও দেশের মানুষের পাশে থাকবে। আলোচনা সভায় কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, মহেশখালী পৌরসভার চেয়ারম্যান মকসুদ মিয়া বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ও শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প এর ঊর্ধ্বতন কর্মকর্তা,অংশীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, মৈত্রী শিল্পের প্রতিবন্ধী কর্মী ও বিশেষজ্ঞসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম পরিচালনার জন্য নিযুক্ত প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট