1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তিদাবীতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কক্সবাজার পুরাতন শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্বলিত ফেস্টুন নিয়ে দাঁড়ান। ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সাংবাদিকরা বলেন, এই আইন অবিলম্বে বাতিল করতে হবে৷ এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

সাংবাদিকরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি চাই, সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ, মধ্যরাতে তুলে নেওয়া চলবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইসহ নানা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট