1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কক্সবাজারে মেয়েকে ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |
 

কক্সবাজারের শিশুকন্যা ধর্ষণ মামলায় পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে। ৩ এপ্রিল, সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কামাল হোসেন (৩৫)। তিনি কক্সবাজার উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পূর্ব কলাতলী এলাকায় ভাড়া থাকেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বলেন, কক্সবাজারে চাঞ্চল্যকর পিতা দ্বারা শিশু ধর্ষণের ঘটনায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক বলেন, আমরা উচ্চ আদালতে যাব।মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাত ১১টার দিকে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পিতা। এরপর কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। কয়েক মাস পর কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পিতাকে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছর ১১ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট