1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার সদর উপজেলায় হালিমা আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার দিনগত রাতে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা ৭ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে। সে চৌফলদন্ডী হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, হালিমা ঘটনার ছয় দিন আগে পাশের ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে বড় বোনের শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। চেইন হারিয়ে যাওয়ার বিষয়টি বড় বোন মুঠোফোনে বাবা-মাকে জানান। পরে তারা পরদিন তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর তাকে তার সৎ মা ও বাবা মিলে বকাঝকা করে। এতে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আমানুল হক আমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানালা থেকে উঁকি দিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

কক্সবাজার সদর মডেল থানার সাব ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, খবর পেয়ে ওসির নির্দেশে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট