1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে স্ত্রী হত্যার দায়ে দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ আলী ভুট্টোকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে বিষয়টি গণমাধ্যম মাধ্যমেকে জানান, র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।

এর আগে গত সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুর মেন্ট্রাপলিটনের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুট্টো জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১২ এপ্রিল ভোরে ভুট্টোর স্ত্রী কামরুন্নাহারকে যৌতুকের দাবিতে মারধর করে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ভুট্টোসহ ৩ জনকে আসামী করা হয়। ঘটনার পর থেকে আসামি মোহাম্মদ আলী ভুট্টো পলাতক ছিল। গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিগত সহযোগিতায় ঢাকার গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব- ১৫ এর আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোকে গ্রেফতার করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উক্ত হত্যা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট