1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারে ১ লক্ষ ২২ হাজার ইয়াবা পাচার : একজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এক লক্ষ ২২ হাজার ১৪০ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় আহমদ কবির নামক এক আসামীকে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার ২৮ মার্চ এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আহমদ কবির কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী গ্রামের মোঃ হাছন ও ছাহারা খাতুনের পুত্র। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায়ে মামলার অপর আসামী একই এলাকার খুইল্যা মিয়া ও জরিনা খাতুনের পুত্র নুর মোহাম্মদ প্রকাশ খুলু-কে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং দন্ডিত আসামী আহমদ কবির এর পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ ও খালাসপ্রাপ্ত নুর মোহাম্মদ পক্ষে অ্যাডভোকেট বাপ্পী শর্মা মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট