1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কক্সবাজার অস্ত্র ও গুলি সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারে সদরের ভারুয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারস্থ জনৈক পুতুইন্যা খলিফার গ্রিল ওয়ার্কশপের দোকানে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ৩টি বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি। ২০ আগস্ট, রবিবার দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভিতর থেকে ৩ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার মোহাম্মদ বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর পাওয়া যায় দেশীয় তৈরি তিনটি কাটা বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।

রবিবার সকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে হচ্ছে বলে জানান মো. মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট