1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজার পৌরসভার ৮০টি গুরুত্বপূর্ণ সড়কের টেন্ডার হয়েছে —মেয়র মাহবুব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |
দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা কক্সবাজার আদালত পাড়ার আইন কলেজ সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু করেছে কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। আইনজীবী ও আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থী এবং আইন কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রথম পর্যায়ে সড়কটির টেন্ডার দিয়েছেন মেয়র। শহরের একটি সড়ক ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি ।
এসময় মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেহাল অবস্থায় থাকা ৮০টি অতি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। আগামী নভেম্বরের মধ্যে সড়কগুলোর কাজ শেষ হবে। এছাড়া বর্ষা মৌসুম শেষে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করা হবে। মানবিক বিবেচনায় হকারদের অন্যত্র স্থানান্তর করা হবে। আগামী এক মাসের মধ্যে কক্সবাজার পৌর শহরে পানি সমস্যার সমাধান হবে। পাশাপাশি ১২টি ওয়ার্ডের অলিগলি পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরালোভাবে চলবে। তাছাড়া শিগগিরই ঐতিহ্যবাহী কস্তুরাঘাট চালু করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর নাছিমা আক্তার বকুল, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, কক্সবাজার পৌরসভার সচিব রাছেল চৌধুরী, প্রবীণ আইনজীবী রমিজ আহমদ, ঠিকাদার কাজল, আমির হোসেন, আইনজীবী সহকারি নেতা ফোরকান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট