1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কক্সবাজার পৌরসভা নির্বাচন : মেয়র পদে নির্বাচন করতে চান মানিক মিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |
পর্যটন শহর কক্সবাজার পৌরসভার আসন্ন ১২ জুনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন কক্সবাজারের জমিদার পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক আল যুবায়ের চৌধুরী (মানিক)।

তাঁর দীর্ঘদিনের আমেরিকায় বসবাসের অভিজ্ঞতা এবং বিশ্বের অন্যান্য উন্নত শহর গুলোর ভ্রমণ ও দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যটন শহর কক্সবাজারকে একটি আধুনিক উন্নতমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি আগামী ১২ জুনের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

পৌরবাসী তাকে মেয়র পদে নির্বাচিত করলে তাঁর মেধা, শ্রম ও অর্থ এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে কক্সবাজার শহরকে একটি সুন্দর আধুনিক মানের উন্নত পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন বলে আশা করেন তিনি।

জনাব আল যুবায়ের চৌধুরী মানিকের শৈশব কৈশোর কেটেছে কক্সবাজার শহরে। তাই তিনি কক্সবাজার শহরের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। এবিষয়ে তিনি কক্সবাজার পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আল যুবায়ের চৌধুরী (মানিক ) দক্ষিণ চট্টগ্রামের পেকুয়ার বিশিষ্ট সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। সাবেক পার্লামেন্ট সদস্য, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার আইন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট জমিদার আলহাজ্ব মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী তাঁর পিতা। মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরী ছিলেন, একজন জমিদার, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব। এড. ফিরোজ আহমদ চৌধুরী ১৯৫৪-৫৮ সালে শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার শহরে এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ছিলেন মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা এবং তাদের লালদীঘির পাড়ের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল।

প্রচন্ড মেধাবী যুবায়ের চৌধুরী মানিক চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় ১৫ তম স্থান লাভ করেন।

এর পর আমেরিকা গিয়ে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং ইনফরমেশন সিসটেম ম্যানেজমেন্টে তিনি দুইটি স্নাতক ডিগ্রী অর্জন করেন। আমেরিকার নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট অব টেকনোলজিতে তিনি স্নাতকোত্তর (এম এম) ডিগ্রী লাভ করেন।

সেই থেকে সম্মানজনক অবস্থানে থেকে তিনি আমেরিকায় বসবাস করলেও গত ১২ বছর ধরে দেশে ফিরে এসে সমাজ সেবা ও ব্যবসায় আত্মনিয়োগ করেছেন। যুবায়ের চৌধুরী মানিক একজন সামাজিক ও মানবিক মানুষ। তাই তিনি আমেরিকায় এবং দেশের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠনের  কার্যক্রমের সাথে জড়িত।

তিনি একাধারে প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক। প্রতিষ্ঠাতা সদস্য, হোপ ফাউন্ডেশন মিয়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র। উপদেষ্টা, হোপ ফাউন্ডেশন কক্সবাজার, যুক্তরাষ্ট্র।

সভাপতি, কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া। সভাপতি, পেট্রোলিয়াম ফিলিং স্টেশন মালিক সমিতি, কক্সবাজার জেলা। সদস্য, চেম্বার অব কমার্স, কক্সবাজার ও স্থায়ী সদস্য, চিটাগাং ক্লাব। আল যুবায়ের চৌধুরী (মানিক) কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ ক্যাপ্টেন কক্স ফিলিং ষ্টেশনের সত্ত্বাধিকারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট