1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজার সৈকতে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্থানীয় কিশোর মোহাম্মদ আলী তুহিনের (১৫) গত ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেন। বুধবার (১৯ জুলাই) ভোর ৫টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে সি লাইফ গার্ডকর্মীরা।

এর আগে মঙ্গলবার বেলা ৫টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ওই কিশোর। নিখোঁজ কিশোর কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড নূর পাড়ার হোসেনের ছেলে।
সি লাইফ গার্ড কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু বলেন, ভোর ৫টা থেকে আমাদের ২য় দিনের উদ্ধার কার্যক্রম শুরু হয়। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। তারপর আমরা সাগরের নিচে ডুব দিয়ে খোঁজ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমাদের আরও একটি টিম সাগরের মাঝে গিয়ে ওয়াটার বাইক নিয়ে সন্ধান চালাচ্ছে। আশা করি আমরা ভাটার সময় পেয়ে যাব।
নিহত কিশোরের বাবা হোসেন বলেন, আমার ছেলে যে বিচে এসেছে সেটা আমরা জানি না। ছেলে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আব্বা আমি যাচ্ছি শব্দটা যে শেষ শব্দ হবে কোনদিন কল্পনা করেনি। আমি কিছু চাই না, শুধু আমার ছেলের মরদেহটি চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর আবু সাঈদ (পিপিএম সেবা) বলেন, স্থানীয় কিশোর তুহিনের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলমান। সাগর উত্তাল থাকায় দমকল কর্মীদের উদ্ধার করা একটু কঠিন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট