1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কচ্ছপিয়ার তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

 

রামু প্রতিনিধি |

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ। বুধবার (৬ জুলাই) গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাহাবুদ্দিন (৩০), সে পশ্চিম ফাক্রিকাটা আবু তালেবের ছেলে। অপর আসামি আবদুর রহিম( ৩৫), সেও পশ্চিম ফাক্রিকাটার গোলাম শরীফের ছেলে। তৃতীয় আসামি পলাতক, তার নাম পাওয়া যায়নি।

সূত্র জানায়, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতত্বে পুলিশ দল অভিযানে নামে বুধবার রাত ১১ টার দিকে। এক পর্যায়ে তারা সন্ধান পান ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ আসামির। এদের মধ্যে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সম্ভব হলেও অন্ধকার ও জঙ্গলাকীর্ণ পথ দিয়ে তৃতীয় জন দ্রুত পালিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ আনোরুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি চোরাচালান, ইয়াবা, মাদক ও সকল অপরাধ দমনে সচেষ্ট রয়েছে রামু থানা পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার রাতের এ অভিযান। ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট