1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

‘কথিত মেয়ে’র ফাঁদে ব্যবসায়ী, মুক্তিপণের দাবিতে বিবস্ত্র করে নির্যাতন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

টেকনাফের লবন ব্যবসায়ী আব্দুল্লাহর (৫৫) সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের সুমি আক্তারের (২৫)। আব্দুল্লাহকে ‘বাবা’ ডাকতে শুরু করেন সুমি। এরপর প্রায় বাবা-মেয়ের মতো কথা হতো তাদের। দেড় মাসের সম্পর্কে আব্দুল্লাহকে নিজ বাড়িতে দাওয়াত দেন কথিত মেয়ে। দাওয়াতে সাড়া দিয়ে নান্দাইলে আসেন আব্দুল্লাহ।
বেড়াতে আব্দুল্লাহ বুঝতে পারেন এটি বড় ‘ফাঁদ’। তাকে আটকে রেখে পরিবারের কাছে চাওয়া হয় পাঁচ লাখ টাকা মুক্তিপণ। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন শুরু করেন অপহরণকারীরা।

বিবস্ত্র ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় তাকে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০ হাজার টাকা দিয়ে নির্যাতন থেকে রক্ষা পান আব্দুল্লাহ।
এদিকে আব্দুল্লাহর পরিবার টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেন। সেই সূত্র ধরে আব্দুল্লাহর খোঁজ শুরু করে পুলিশ।

প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থল চিহ্নিত করে পুলিশ আব্দুল্লাহকে উদ্ধার এবং সুমিসহ তিনজনকে আটক করে।
রবিবার ভোরে নান্দাইল উপজেলার শেরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের মোবাইল জব্দ করলে মেলে আব্দুল্লাহকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও। আটক সুমি শেরপুর গ্রামের মাজাহারুলের স্ত্রী।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি খুবই ভয়ঙ্কর ছিল। সময়মতো তাকে (আব্দুল্লাহ) উদ্ধার করতে না পারলে বড় বিপদ ঘটতে পারতো। আটককৃতদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট