1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কর্ণফুলীতে র‍্যাবের অভিযানে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের কর্ণফুলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর অভিযানে প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ দুই যুবককে আটক করা হয়েছে। রবিবার (৪ জুন) বিকেলে মধ্যম শিকলবাহার আজিজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্যামিয়া বাড়ির মৃত ইয়াছিন আহম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার মুন্সি হাটের আব্দুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।

জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলীতে কেনা বেচার উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই অকটেন তেল মজুদ করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে বিভিন্ন টিনের ড্রাম হতে ৪ হাজার ৯৫৫ লিটার প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেন তেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোরাই তেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কর্ণফুলী থেকে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অকটেন তেল মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ড্রামে রাখা ৪ হাজার ৯৫৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাই তেল অবৈধভাবে সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

র‌্যাব বাদি হয়ে সিএমপির কর্ণফুলী থানায় আটককৃতদের বিরুদ্ধে হস্তান্তর করা ৪১৩ ধারায় মামলা রুজু করে আসামি হস্তান্তর করেন বলে ওসি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট