1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কর্ণফুলীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি ।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন আহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাঙ্গারচর হাজী সালেহ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-হাজী সালেহ আহম্মেদের বাড়ির মনিরুল আলমের ছেলে রিয়াদ (১৬), নূর আলমের মেয়ে নাঈমা (১২) ও জানে আলমের মেয়ে রাধিকা (১৫)। তারা তিনজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বিষয়টি নিশ্চিত করে জুলধা ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহাব উদ্দিন বলেন, এলপি গ্যাস সিলিন্ডার থেকে ইদানিং কতগুলো তেল (নেন্টা) পাওয়া যাচ্ছে। এগুলো বের করলে বিক্রি করতে পারে। ঠিক ওই বাড়ির একজন মহিলা এলপি সিলিন্ডার থেকে তেল (নেন্টা) গুলো বের করার সময় আগুন লেগে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আশেক নূর জানান, শনিবার রাতে কর্ণফুলী থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে চমেকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসা শেষে দু’জন বাড়িতে ফিরে আসলেও এখনো শিশু নাঈমা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট