1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কর্ণফুলীর ‘ব্রিজঘাট বাজার’ উচ্ছেদের বদলে ইজারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর এলাকায় সিডিএ’র জমিতে গড়ে উঠা ‘ব্রিজঘাট কাঁচাবাজার’টি সড়কের উপর হলেও ২০ বছরেও প্রশাসনের কোন বিভাগের টনক নড়ছে না। নীরব রয়েছে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং দক্ষিণ জোনের ট্রাফিক বিভাগ। বাজারটির জমি সিডিএ’র অধিগ্রহণকৃত হওয়ায় অনেক সময়ে সিডিএ উচ্ছেদ করলেও পুনরায় বাজার বসে যায় নিমিষেই। ফলে, সড়কের উপর বাজার বসায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। পথচারী থেকে শুরু করে চাকরিজীবী যাত্রীরাও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া যত্রতত্র রাস্তার উপর ভাসমান দোকান বসায় ঘটছে নানা দুর্ঘটনাও।

জানা যায়, পুরো মহাসড়ক আইন সংশোধন করে গত ডিসেম্বরে জারি করা আইন অনুযায়ী, সড়কের ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটার পর্যন্ত সংরক্ষিত অংশ। আগে থেকে অনুমতি না নিয়ে এই অংশে হাট-বাজার বসানো, অবকাঠামো তৈরি কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ওই অংশটি ব্যবহার করা যাবে না। কিন্তু এ আইন মানছে না সংশ্লিষ্ট কোন বিভাগ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চরপাথরঘাটার ব্রিজঘাটে সড়কের উপর সন্ধ্যাবাজারটি সড়কের উভয় পাশ দখল করে রেখেছে। গড়ে উঠেছে ভাসমান দোকান পাট ও কাঁচাবাজার। ব্যস্ততম এ সড়কের দু’পাশের অংশ এখন তাঁদের দখলে। এতে সড়কের ওই স্থানে যানবাহন চলাচলে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, সড়কের উপর এভাবে বাজার বসানো পুরোপুরো অবৈধ। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে মানুষের চলাচল নিশ্চিত করতে এ বাজারটি উচ্ছেদ করা জরুরী। কিন্তু কেন বাজারটি সরানো হচ্ছে না এর কারণ অনুসন্ধানে কিছু তথ্য মিলে।

সম্প্রতি উপজেলা প্রশাসন বাজারটির ইজারা দরপত্র ঘোষণা করেন। ১৫ লাখে বাজারটি ইজারা পেয়েছেন এক ব্যক্তি। ২০ বছরের বেশি সময় ধরে বাজারটি বসলেও উপজেলা প্রশাসন কিংবা পরিষদ এর আগে বাজারটি কখনো ইজারা দেননি। বিগত সময়ে যে ৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্ণফুলীতে দায়িত্ব পালন করে গেছেন, তাঁরাও কখনো বাজারটি ইজারা দেওয়ার চেষ্টা করেননি।
জানা যায়, কর্ণফুলী উপজেলা প্রতিষ্ঠার আগেও একই প্রক্রিয়ায় ২০০৮ সালে পটিয়া উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার মো. শহীদুল আলম পুরাতন ব্রীজঘাট বাজারটি ইজারা প্রদানের জন্য দরপত্র বিজ্ঞপ্তি জারি করেছিলেন। কিন্তু বিষয়টি সে সময় সিডিএ’র নজরে আসলে চিঠি দেওয়ায় ইজারা তালিকা থেকে বাজারটি বাদ যান। উচ্ছেদ না করে কেন অবৈধ বাজারটি ইজারা দেওয়া হচ্ছে জানতে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

ওদিকে, চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘এভাবে সড়ক ও জনপথের সড়কের উপর বাজার বসানোর ফলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়। আইনে এসব বাজার সম্পূর্ণ অবৈধ। এসব বাজারের কারণে নিরাপদ সড়ক গড়ার উদ্যোগ সফল হচ্ছে না ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট