1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

কাউখালী প্রতিনিধি |

রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্প এলাকা থেকে ৭৪ লিটার চোলাই মদসহ মো. শাহাদাত (২২) নামে এক যুবক আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টায় ঘাগড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে সিএনজি চালিত অটোরিক্সাসহ তাকে আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা স্যালাইনের প্যাকেটে ৭৪লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটককৃত শাহাদাত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নজু মিয়া হাট এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে বলে জানা গেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তা বাহিনী ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে স্যালাইনের প্যাকেটে থাকা মদসহ শাহাদাতকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া রয়েছে। এছাড়া মাদক পাচারে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট