1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কাপ্তাইয়ের  কর্ণফুলীতে ডুবে ৪ বছরের শিশুর  মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি:

রাঙামাটির  কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মোঃ রিয়াদুল ইসলাম (৪) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪ টা ৩০  দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের  কর্ণফুলী নদী সংলগ্ন ব্যঙছড়ি মুসলিম পাড়ায় এঘটনা ঘটে। শিশু রিয়াদুল ইসলাম ব্যঙছড়ি মুসলিম পাড়ার মোঃ আমির হোসেন এর পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে ব্যঙছড়ি মুসলিম পাড়ায় শিশু রিয়াদুল ইসলাম ফুটবল খেলছিলো। হঠাৎ বলটি কর্ণফুলী নদীতে পড়ে গেলে সে কাউকে না জানিয়ে ফুটবলটি তুলতে নদীতে নামে। সাথে সাথে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর বিকাল ৫টার দিকে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, শিশুটিকে বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট