1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম কাপ্তাইয়ে ভোটার বেড়েছে ২৮৪৯ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

কাপ্তাই প্রতিনিধি |

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে ২০২২ সালের ৯ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়। চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকায় কাপ্তাইয়ে মোট ভোটার ৪৮ হাজার ৮শ’ ৭৫ জন। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় থেকে ২ হাজার ৮ শ’ ৪৯ জন বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৬ হাজার ২৬ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। কাপ্তাই উপজেলায় মোট ৪৮ হাজার ৮শ’ ৭৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬শ’ ৯৪ জন। মহিলা ভোটার ২৩ হাজার ১শ’ ৮১ জন। এরমধ্যে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৫শ’ ৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৩৭ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৯ শ’ ৫৬ জন। রাইখালী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ২ শ’ ১১ জন। পুরুষ ভোটার ৭ হাজার ১শ’ ৯৪ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ১৭ জন। চিৎমরম ইউনিয়নে মোট ভোটার ৪ হাজার ২শ’ ৪০ জন। পুরুষ ভোটার ২ হাজার ১শ’ ২১ জন এবং মহিলা ভোটার ২ হাজার ১শ’ ১৯ জন। কাপ্তাই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৯৫ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৭শ’ ৭২ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৩ শ’ ২৩ জন। ওয়াগ্গা ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৭শ’ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯শ’ ৭০ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৭ শ’ ৬৬ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ১৮টি ভোট কেন্দ্র হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র আরও বাড়তে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করবেন। বর্তমানে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট