1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র : অনাবৃষ্টির কারণে উৎপাদন বন্ধ ৪ ইউনিটে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা  ডেস্ক |

পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে চারটি ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে বর্তমানে এক ইউনিটে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ১ মে, সোমবার কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এ তথ্য জানান।

এটিএম আব্দুজ্জাহের জানান, অনাবৃষ্টির কারনে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে। লেকে পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকলেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র একটি ইউনিটে। এতে ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র থেকে দৈনিক মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে।
কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী এই সময়ে লেকে পানি থাকার কথা ৮৭ দশমিক ৮০ ফুট এসএসএল (মিনস সী লেভেল)। কিন্তু বর্তমানে লেকের পানির স্তর নেমে গেছে ৭৬ ফুট এমএসএল-এ। স্বাভাবিকের চেয়ে প্রায় ১১ ফুটের বেশি পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। বৃষ্টিপাত শুরু হলে লেকের পানির স্তর বৃদ্ধি পেলে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের উৎপাদন শুরু হবে এবং উৎপাদন ক্ষমতার শতভাগ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সূত্র- বিবার্তা২৪ ডটনেট

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট