1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কাপ্তাই সুইডেন পলিটকনিকের ছাত্রাবাস থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

 

কাপ্তাই প্রতিনিধি |

 

বাংলাদেশ সুইডেন পলিটকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) আহত শিক্ষার্থী ৪ দিনপর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান (২৪)। সে কাপ্তাই বিএসপিআই’র কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ২য় শিফটের ছাত্র। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। পরিবার পরিজন নিয়ে নুরসিংহপর, আশুলিয়া ঢাকায় বসবাস করে।

নিহত ওই শিক্ষার্থী গত ১৬ই জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়। নিহত শিক্ষার্থীর মৃত্যুতে ইনস্টিটিউটে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকগণ চট্রগ্রাম মেডিকেল হাসপালে ছুটে যান।

এবিষয়ে বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি, ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিল।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম জানান, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলায় উঠে নিম গাছের ঢাল কাটতে গিয়ে পিছন থেকে নিচে পড়ে গেছে। তবে এই ঘটনায় কারো অভিযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট