1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কাপ্তাই হ্রদের কচুরিপানার জট, ভোগান্তির শেষ কোথায় : পর্যটনসহ ব্যবসায় ব্যাপক ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

কাপ্তাই প্রতিনিধি |

চীনের দুঃখ হোয়াংহ নদী আর কাপ্তাই ওদের মানুষের দুঃখ কচুরিপানার যানজট। একমাস হতে চলল কাপ্তাই হ্রদের কচুরিপানার কোন সমাধান হয়নি। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত ভেসে আসছে কচুরিপানা। আর এ কচুরিপানা যাকে যাকে ঝড় হচ্ছে কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী প্রবেশ মুখে। এবং কার্গো কাঁচামাল পারাপার এলাকা, স’মিল এলাকা, বাঁশকেন্দ্র এলাকা, জেলেপাড়া এলাকা ও শুকনাছড়িসহ বিভিন্ন এলাকায় জট বেঁধে রয়েছে। বিশাল সবুজ আকৃতির কচুরিপানা যট দেখে মনে হয় সবুজ ধানের মাঠ। জটের ফলে কয়েক উপজেলার সাথে প্রায় যোগাযোগ সমস্যর সৃষ্টি হচ্ছে। পর্যটকসহ কয়েজ হাজার ব্যবসা-বাণিজ্য ধস নেমে আসছে। ব্যবসায়ীদের মাঝে হতাশা আর দুঃখের ছাপ লেগেছে। ৩ মিনিটের জায়গায় পৌছাতে সময় লাগছে ৪/৫ ঘণ্টা। তারপরও গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছাতে সম্ভব হচ্ছে না। এক প্রাইমারি শিক্ষক ফেসবুকে পোস্ট করেছেন আগে গন্তব্যস্থলে পৌছাতে খরচ হত ৮০০ এখন লাগছে ২ হাজার টাকা।

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট মুদিদোকান ব্যবাসয়ী নজরুল ইসলাম,কাঠ ব্যবাসয়ী লোকমান হাকিম জানান. প্রতি বছর বর্ষা মৌসুম এলে আমাদের দুঃখের সীমা থাকে না।কচুরিপানা এসে আমাদের ব্যবসায় ধসে নামে।

কাপ্তাই ইঞ্জিন চালিত বোট মালিক সমিতি সাবেক সাধারণ, সম্পাদক শাহীন বুলবুল জানান, এর একটা চিরস্থায়ী সমাধান প্রয়োজন।

কাপ্তাই রিভার গ্রীণ ভেলি ম্যানেজার ইসমাইল জানান, হ্রদে কচুরিপানা যানজটের ফলে কোন পর্যটক আর আসছে না। যার ফলে আমাদের পর্যটকেও ব্যাপক ধস নেমেছে।কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাট শনিবার বসে। এখানে সপ্তাহে একদিন এ হাটে বাঙালি-উপজাতির মিলন মেলা হয়। ব্যবসায়ীরা বিক্রয়ের জন্য তাদের বিভিন্ন পসরা নিয়ে বসে এবং তা কিনতে এবং দেখতে শনিবার কয়েক হাজার লোক জড়ো হয়। ফলে উভয় পক্ষের কয়েক লাখ টাকা দিনে আয় হয়ে থাকে। বর্তমানে তাও বন্ধ রয়েছে।

এ বিষয়ে কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, প্রতি বছর এলে বর্ষা ও পাহাড়ি ঢলে কচুরিপানা এসে জেটিঘাট জড়ো হয়। যার ফলে ব্যবসায়ীসহ সকলের মাঝে দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা প্রশাসন ও জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে তা অপসরণ করে থাকি। এবারও কচুরিপানা জট সৃষ্টি হয়েছে, আমি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে অনুরোধ করে ৩ বার জট অপসরণ করেছি। এছাড়া রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ঘটনাস্থলে এসে কচুরিপানা যানজট পরিদর্শন করেছেন এবং ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অবগত করেছে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট