1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

 

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসন খান স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে।

তবে আইন শৃংখলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌ-যানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় যেকোন ধরণের প্রাণহানী রোধে জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরতদের জানমালের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যেতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হুমায়ুন রশীদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট