1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে

কুতুবদিয়ায় পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি |

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

মৃত্যুবরণকারীরা কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।

স্থানীয়দের বরাতে আলাউদ্দিন আল আজাদ বলেন, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররম সহ স্থানীয় কয়েক শিশু বসত ভিটায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে অভিভাবকদের অগোচরে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিকাল ৩ টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবির পাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরও কয়েক শিশু বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ীর আঙ্গিনা লাগোয়া পুকুরে সে পড়ে যায়। এতে অন্য শিশুদের ডাকা-ডাকিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট