1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ, ঘেরাও স্কুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি |

কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেলের বিরুদ্ধে ক্লাস ফাঁকিসহ নানান অভিযোগ তুলে বুধবার দীর্ঘক্ষণ তাঁকে ঘেরাও করেছিলেন শিক্ষার্থীদের অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা। এসময় তাঁকে অপসারণের দাবিও জানান তাঁরা।

জানা যায়, নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না ক্লাস ফাঁকি দেন,কোচিং বাণিজ্যে, অন্যদিকে শিক্ষার্থীদের কাছ থেকে অনিয়ম করে অর্থ হাতিয়ে নেওয়াসহ,পরিচালনা কমিটির সভা না করে এবং এসএসসি পরীক্ষার ফলাফল মারাত্মক বিপর্যয় হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেলকে ঘেরাও করেন শিক্ষার্থীদের অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা। অন্যদিকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮৭জন শিক্ষার্থী তার মধ্যে পাশ করেছেন ৪৯জন এবং ৩৮জন পাশ করেননি। পাননি কোন শিক্ষার্থী জিপিএ-৫।

অন্যদিকে, অভিযোগ করে পরিচালনা কমিটির সাবেক সদস্য খলিলুর রহমান জানান, নিয়মিত প্রধান শিক্ষক বিদ্যালয়ে ক্লাস করেন না ও উপস্থিত থাকেন না। শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন। এমন কি ইংরেজির মত গুরুত্বপূর্ণ বিষয় নিজের কাঁধে রেখে পাঠদান দেন না ৷ যার কারণে দিন দিন শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে পড়ছে৷ তাই খুব শীঘ্রই উধ্বর্তন কর্তৃপক্ষ কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল জানান, এটি ষড়যন্ত্র। যারা এখানে অভিভাবক পরিচয় দিয়েছে কয়েকজন ছাড়া বাকিদের কোন ছেলে-মেয়ে স্কুলে পড়ে না। স্কুলের কিছু শিক্ষক মিলে এ কাজটি করেছে। ফলাফল খরাপ করার বিষয়টি তিনি স্বীকার করেন।

এ বিষয়ে,কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ বলেন,প্রধান শিক্ষক ফলাফলের বিষয় নিয়ে কিছু অভিভাবক স্কুলে আসার কথা জানিয়েছেন। অনিয়ম বা স্কুলের অনুপস্থিত বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট