1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কুতুবদিয়ার নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি |

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া অপর জেলের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোষ্টগার্ড সাগর থেকে আলম মাঝির লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

নিহতের বড় ভাই বদিউল আলম জানান, গত ৩১ আগস্ট সাগরে মাছ ধরা অবস্থায় ফিশিং বোট ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। শুক্রবার একজনের লাশ উদ্ধার হয় এবং শনিবার তার ভাইয়ের লাশটিও মৃত পাওয়া যায়।

স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার বলেন, সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব‍্যাপারে আগেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।

এ বিষযে থানার ওসি ( তদন্ত ) কানন সরকার জানান, সাগরে নিখোঁজ অপর জেলে আলম মাঝির লাশ শনিবার উদ্ধার হবার পর সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট