1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

কেএনএফের সঙ্গে শান্তি কমিটির বৈঠক, ৭ টি শর্তে স্বাভাবিক জীবনে ফেরার আশ্বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

পাহাড়ের কথা ডেস্ক  |

 

পার্বত্য জেলা বান্দরবানে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সাথে বান্দরবানে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অপর দিকে অজ্ঞাত স্থান থেকে কেএনএফ নেতৃবৃন্দ এই বৈঠকে অংশ নেয়। তবে কোন জায়গা থেকে কেএনএফ ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে তা তারা জানায় নি।

শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, কমিটির মুখপাত্র জেলা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। অন্যদিকে কেএনএফের পক্ষে উপস্থিত ছিলেন, তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুইঙা।

বৈঠক শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা সাংবাদিকদের জানান, কেএনএফ নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ করাসহ সাতটি প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠা কমিটি কেএনএফকে সামনাসামনি বৈঠকে বসে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আগামীতে উভয় পক্ষের আলোচনার প্রেক্ষিতে আরো কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য, বান্দরবানে কেএনএফ কর্তৃক সৃষ্ট বিরাজমান পরিস্থিতি নিরসন করে শান্তি প্রতিষ্টার লক্ষ্যে গত ২২ জুন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়েছিলো। এ বৈঠক তারই ধারাবাহিকতার অংশ। সূত্র- পার্বত্য নিউজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট