1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

খাগড়াছড়িতে ইউপি মেম্বারের বিরুদ্ধে সোয়া ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকে স্থানীয় ইউপি মেম্বার সানাউল্লাহ’র বিরুদ্ধে বাজারে প্লট দেওয়ার প্রলোভনে ২১৬ জনের কাছ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগিরা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বড়পিলাকের বাসিন্দা আনোয়ার হোসেন এমন অভিযোগ করে বলেন, সানাউল্লাহ টাকা আদায় করে নিলেও তা বাজার ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করেছেন। প্লট বুঝিয়ে না দিয়ে উল্টো হুমকি-ধামকি দিচ্ছে। সে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সাংবাদিক সম্মেলনে আনোয়ার হোসেন অভিযোগ করেন, তার পিতা হারিছ মিয়া ২০১৮ সালে এলাকার উন্নয়নে ২ একর জায়গা বাজার ফান্ডকে দান করেন। যার দলিল নং ২৮৪/১৮। জায়গাটি রেজিস্ট্রির পর থেকে ২ নং হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সানাউল্লাহ এলাকার সহজ সরল মানুষকে প্লট দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে ২১৬ জনের কাছ থেকে দুই কোটি ১৬ লাখ টাকা করে।

কিন্তু এ পর্যন্ত কাউকে প্লট বুঝিয়ে দেয়নি এবং আদায়কৃত অর্থ বাজার ফান্ডেও জমা দেয়নি। বরং এখন প্লট রেজিস্ট্রি করে কবুলিয়ত করে দেওয়ার কথা বলে লিগ্যাল নোটিশ দিয়ে জনপ্রতি আরো ২০ হাজার টাকা করে দাবি করছে। তিনি দুর্নীতিবাজ ইউপি সদস্য সানাউল্লাহ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বাজার ফান্ড প্রশাসককে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন।

এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বড়পিলাকের বাসিন্দা বাবুল মিয়া, মুক্তার আলী মুসল্লী, ইসলাম হোসেন ও শুক্কুর আলী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট