1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির আরো ১০৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনার প্রায় দেড় মাস পর দায়েরকৃত আরো দুই মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এমএন আবছারসহ ১০৮ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি কে.এম ইমরুল কায়েস’র সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, আসামিদের ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে ফ্রেশ বেল ভন্ড জমা দিতে হবে।

একই ঘটনায় গত ৭ আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ আরো চার মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এ এন আবছারসহ ৫৩১ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। একই ঘটনায় প্রায় দেড় মাস পর গত ৩১ আগস্ট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। জিআর নং ১২৮/২০২৩ ইং মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ ১১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়। এছাড়াও একই ঘটনায় জনৈক দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ২৭ আগস্ট খাগড়াছড়ি আমলি আদালতে আরো একটি মামলা দায়ের করেন। মামলায় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পি দাশসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনার জেরে বিএনপি ও আ.লীগ অফিসে পাল্টা-পাল্টি হামলাসহ দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ আহত ৫০ হন।

এডভোকেট বেদারুল ইসলাম এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে দায়েরকৃত মামলা পুলিশ গ্রহণ না করলেও প্রায় আড়াই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পৃথক ৬টি মামলা হয়েছে।

খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট বলেন, এটা আইন সিদ্ধ নয়। একই ঘটনা, একই সময়, একই আসামি ও ঘটনাস্থল একই ক্ষেত্রে একাধিক মামলা চলতে পারে না। সেক্ষেত্রে একই ঘটনায় একাধিক মামলা হলে প্রথম দায়েরকৃত মামলাটির বিচার চলবে। যা ডিএলআর-৬৩, পাতা নং ২০৪-এ উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট