1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

খাগড়াছড়িতে দুদকের মামলায় ঠিকাদার জসিম উদ্দিন কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তত পূর্বক প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার মো. জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

এ সময় দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান,সিভিল সার্জন খাগড়াছড়ি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন পরস্পর যোগসাজশে তৎকালীন সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এর স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তত পূর্বক ১০,৪০,৭২২ টাকা উত্তোলন করে আত্মসাত।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে ২০২০ সালে দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেন। দুদকের পিপি এডভোকেট সুপাল চাকমা জানান, আদালত ১ নং আসামী জাহেদ হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অপর আসামী প্রিয় রঞ্জন বড়ুয়া পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট