1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

খাগড়াছড়িতে পাকুয়াখালীর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার লংগদু উপজেলা ও বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সীমান্তবর্তী পাকুয়াখালীতে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (তথাকথিত শান্তিবাহিনী) হত্যা করে। সেই থেকে পার্বত্য এলাকায় বাঙালিরা এ দিনটিকে পাকুয়াখালী ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। নিহতদের পরিবারগুলোর সদস্যরা এই দিনটি আসলে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও বিচার দাবি করে প্রতিবাদ সভা করে থাকে।

এ বছরের সেপ্টেম্বর পাকুয়াখালী ট্রাজেডির ২৭ বছর পূর্ণ হলেও বিচার হয়নি খুনি সন্ত্রাসীদের। উক্ত ঘটনাটিকে পিসিএনপি এর পক্ষ থেকে পাকুয়াখালী গনহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে উক্ত দিবস পালনের লক্ষে ও সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে পিসিএনপি কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও পিসিসিপি খাগড়াছড়ি জেলার সভাপতি সুমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম।

এসময় বিশেষ অতিথি উপস্থিত হিসেবে ছিলেন পিসিএমপির কেন্দ্রীয় সভানেত্রী সালমা আহমেদ মৌ, পিসিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম হেলাল, পিসিএনপি মাটিরাঙ্গা উপজেলা আহবায়ক মো রবিউল হোসেন, পিসিএনপি খাগড়াছড়ি সদর উপজেলা সাধারণ সম্পাদক মো নয়ন, পিসিসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট