1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

খাগড়াছড়িতে পাল্টা-পাল্টি কর্মসূচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

পাল্টা-পাল্টি কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিভক্তির চক্রান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (৯ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আরো অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, সদস্য সচিব মাসুম রানা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি আসাদ উল্লাহ। দিবসটি উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মানবন্ধনে বক্তারা সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে কিছু সুশীল, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পত্রপত্রিকার সম্পাদকরা টিভির টকশো ও সভা-সেমিনারে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করে। এদেশের উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে এনজিও, দাতাসংস্থা এবং খ্রিস্টান মিশনারীসহ পশ্চিমা দাতাসংস্থার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে।

অপর দিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে বুধবার (৯ আগস্ট) সকালে মহিলা কলেজ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে য়ংড বৌদ্ধ বিহারের সামনে এসে মানববন্ধনে অংশ নেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা।

এসময় বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, মারমা যুব ঐক্য পরিষদের সেক্রেটারি সাথোয়াই মারমা ও ক্রাচিং মারমা প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট