1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গার তিন দিনের রিমান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে মাতালম নামে এক রোহিঙ্গা নাগরিককে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সাথে আদালত ঐ রোহিঙ্গাকে ভোটার আইডি ও জন্ম নিবন্ধনে সহযোগিতার সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের মামলার আসামি করা এবং দুদুককে ঘটনার অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত।

সেমবার (১৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম এ আদেশে দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাতালম(২৭) গত বৃহস্পতিবার (৯ মার্চ) খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করার সময় দেখা যায় মাতালম বাংলাদেশের রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত। যার নাম্বার ১৭৬২০১৭১১১৭১০১০২৩।

মামলার বাদী খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পরিচয় গোপন রেখে প্রতারণার আশ্রয় নিয়ে জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে ফরেনার্স এন্ট্রি অ্যাক্ট ১৯৪৬ এর ০৩ ধারা মামলা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাতালম জানান, ১৯৮৬ সালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তার বয়স ছিল ৪-৫ বছর। এরপর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। বিয়ে করেন ৮-৯ বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

রোহিঙ্গা যুবক মাতালমের বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন রোহিঙ্গা যুবক। পিতা: আবু সৈয়দ। মাতা: মৃত রহিমা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট