1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়িতে পাহাড় কাটতে গিয়ে স্কেভেটর উল্টে চালকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

 

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে)  দিনগত রাত ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিজানুর রহমান (৩২)। সে নোয়াখালী জেলার কবির হাট থানার মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্ধা নুরুজ্জামানের ছেলে।

জানা যায়, ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো. ফেরদৌস নামে এক ব্যক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে গিয়ে চালকের মাথা থেতলে যায়, এতে চালক ঘটনাস্থলে মারা যান। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে তার স্কেভেটর ও বালু জব্দ করা হয়েছিলো।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এর আগেও উপজেলার কালাডেবা, বৈদ্যপাড়া, খাগড়াবিল এলাকায় পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধসে একাদিক ব্যক্তির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট