1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উত্তর সংক্ষিপ্ত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদু প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বানচাল করতে নেতার্মীদের নামে এক দিন আগে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে গিয়ে হুমকি-ধমকি ও পথে পথে তল্লাশির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ সরকারের খেলা শেষ। তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই উন্মাদের মতো আচরণ করছে।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় হাজারো নেতাকর্মীর স্লোগানে খাগড়াছড়ি মুখর হয়ে উঠে। শহরে প্রায় আধা ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। র‌্যালি শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বিপুল সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠীও অংশ নেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, বেলাল হোসেন, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, সহ-সভাপতি রতন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মৎসজীবী দলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব মো. রিয়াসাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট