1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

খাগড়াছড়িতে বলি খেলা : মহালছড়ির সুমন বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন বলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় চাকমা সম্প্রদায়ের বিঝু উপলক্ষে গ্রামীণ খেলাধুলার অংশ হিসেবে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মহালছড়ির উল্টাছড়ি মুখ গ্রামে যুব পুত পুত্যা সংঘের আয়োজনে বলি খেলার আসরে খাগড়াছড়ির মহালছড়ি, সদর, দীঘিনালাসহ রাঙ্গামাটির লংগদু ও নানিয়ারচর থেকে ১৬ জন বলি অংশ নেন।

মহালছড়ির বলি সুমন চাকমাকে পরাজিত করে খাগড়াছড়ি সদরের সৃজন চাকমা শ্রেষ্ঠ বলির গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে মহালছড়ি সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাহসিন উদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বলি খেলা দেখতে আসা দর্শণার্থীরা জানান, সুদীর্ঘ কাল ধরে পাহাড়ে গ্রামীণ খেলাধুলার মধ্যে বলি খেলা অন্যতম জনপ্রিয়। তবে কালের বিবর্তনে বলি কমে যাওয়ায় অনেক গ্রামে এ খেলা আর দেখা যায় না। তাই বলি খেলা হতে শুনে দুর দুরান্ত থেকে অনেকে দেখতে এসেছেন। প্রবীণদের পাশাপাশি নবীন দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট