1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁিয়া বলেছেন, সরকার গদি রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে। তিনি বলেন, নিশি রাতের ভোটের সরকারের হাতে কেউ নিরাপদ নয়। যেসব সাংবাদিক ও গণমাধ্যম সরকারের অনিয়ম ও দৃর্নীতির সংবাদ প্রকাশ করছে তারাও জেল, জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে।

বৈরী আবহাওয়ার উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইঁয়া এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নে দাবিতে (শনিবার) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, উপজাতি বিষয়ক সম্পাদক অটল চাকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মৎসজীবী দলের সদস্য সচিব মো. রিয়াসাদ, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট