1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলা ও ভাংচুর, আহত ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়। শুক্রবারন(২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার অভিযোগ, শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে এ হামলা ঘটে। তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ দিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে। অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ২টায় শহরের চেমনা মে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে। শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট