1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) বিকালে বিএনপির নেতাকর্মীরা শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল নিয়ে শহরের দিকে যেতে চাইলে আদালত সড়র এলাকায় পুলিশের বাঁধার মুখে পাড়লে সেখানে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছে। এ ধরনের সাজা দিয়ে ও বিএনপির নেতাকর্মীদের জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিজয় অর্জন ছাড়া আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, জেলা যুবদলে যুগ্ম সাধারন সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট