1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

বর্ণিল আয়োজনের খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২০ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য আনন্দ ব্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট