1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

খাদ্যসহায়তা কমায় রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলার শঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

অর্থসংকট দেখিয়ে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ দুই দফা কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বরাদ্দ কমায় ক্যাম্পে দিন দিন বাড়ছে আর্থ-সামাজিক অস্থিরতা। নানা ধরনের অপরাধে জড়াচ্ছেন রোহিঙ্গারা। এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

চলতি বছর দুই দফা কমানো হয়েছে রোহিঙ্গাদের রেশন বরাদ্দ। প্রথম দফায় গত ১ মার্চ রেশন বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে করা হয় ১০ ডলার। দ্বিতীয় দফায় ১ জুন থেকে আরও ২ ডলার কমিয়ে করা হয় আট ডলার।

আশ্রয়শিবিরগুলোতে অস্থিরতা ও বিশৃঙ্খলা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান এবং অসামাজিক কার্যকলাপ বাড়বে। একই ধরনের আশঙ্কা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। সম্প্রতি মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভায় আশঙ্কা প্রকাশ করা হয়, রোহিঙ্গাদের মধ্যে পুষ্টিহীনতা বাড়তে পারে। এমনকি তাদের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। ওই সভার পর খাদ্যসহায়তা বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্যসহায়তা ও তাদের পেছনে মাসিক ও বার্ষিক ব্যয়সংক্রান্ত একটি প্রতিবেদনও পাঠানো হয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরে।

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের যে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হচ্ছে, তা চলতি বছর দুই ধাপে কমানো হয়েছে। সহায়তার এ হার আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য বরাদ্দ কমানোর ফলে রোহিঙ্গাদের সার্বিক দুর্গতি ও অপরাধপ্রবণতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। যার একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে পুষ্টি-স্বাস্থ্যসহ সার্বিক জীবনযাত্রায়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, খাদ্যসহায়তা কমানো হলে শরণার্থীরা কাজের সন্ধানে মরিয়া হয়ে উঠবে। ক্যাম্পে তাদের রাখা কঠিন হয়ে পড়বে। কারণ ক্যাম্পের মধ্যে কাজের সুযোগ নেই। ফলে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। ইতোমধ্যে ক্যাম্প থেকে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে সাগরপথে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। এতে অনেকেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন। মিয়ানমারে ফেরা নিয়ে অনিশ্চিয়তার কারণে রোহিঙ্গারা মাদকপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন। এ জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভূমিকা পালন করতে পারে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, রোহিঙ্গা পরিবারে দাতা দেশগুলো থেকে প্রতিশ্রুত অর্থ আসছে না। এ অবস্থা চলতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক অবস্থা আরও নাজুক হবে। তিনি আরও বলেন, সস্তা শ্রমের কারণে স্থানীয় ব্যবসায়ীরা রোহিঙ্গাদের তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে। এতে স্থানীয় জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরে। সুত্র, দৈনিক আমাদের সময়

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট