1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে দশ টাকায় বাজার পেল ৫০০ পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

গুইমারা প্রতিনিধি |

খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গম এলাকার ৫ শতাধিক হত-দরিদ্র পরিবার মাত্র ১০ টাকায় পেল নিত্যপ্রয়োজনীয় বাজার। এর মধ্যে ছিল আটা, সুজি, তেল, চাল, ডাল, নুডুলস, মাছ, মুরগি, চিনি, পেয়াজ, লবণসহ সবজি বাজার। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ১০ টাকার এ বাজার।

এসময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট