1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

গুগল প্লে-স্টোরে ‘কক্স এক্সপ্রেস’, মিলবে সরকারি-বেসরকারি সব তথ্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন তথ্য সমৃদ্ধ নতুন অ্যাপস তৈরি করেছেন এম. আমির হোসাইন নামক যুবক। গুগোল প্লে-স্টোরে “কক্স এক্সপ্রেস” সার্চ করলে পাওয়া যাবে। মোবাইল অ্যাপসটিতে মিলবে জরুরি সকল তথ্য এবং সেবা। তিনি ঈদগাঁও গজালিয়া গ্রামের বাসিন্দা। ওয়েব/অ্যাপস ডেভলপিংয়ের পাশাপাশি সাংবাদিকতাও করেন এম. আমির হোসাইন।

অ্যাপসটিতে এখন প্রায় ৩০ টি ক্যাটেগরিতে কক্সবাজার জেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন আমির হোসাইন। তার “কক্স এক্সপ্রেস” অ্যাপে মিলবে কক্সবাজার জেলার সকল জরুরি সেবা।

অ্যাপটির নির্মাতা এম. আমির হোসাইন জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে কক্সবাজার তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অথবা ক্লিক করতে পারেন এখানে: https://play.google.com/store/apps/details?id=com.coxs.online
এছাড়াও অনলাইন কেনাকাটা, বোর্ড এর রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট