1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ঘুমধুম সীমান্তে বিজিবি-বিজিপির কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

অপরদিকে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ ২ বিজিপির অধিনায়ক লে. কর্নেল কিয় নাইং সোইসহ ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল।

বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে, তা সঙ্গে সঙ্গে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট