1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুত রাঙামাটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

 

বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে রাঙামাটিবাসী। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের।

শনিবার (১৩ মে) সকাল থেকে ‘মোখা’র প্রভাবে রাঙামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।

এদিকে জানমালের ক্ষতিক্ষতি এবং দুর্ঘটনা এড়াতে জেলার সাথে উপজেলাগুলোর নদী পথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রেখেছে নৌযান মালিক পক্ষ। নৌযানগুলোকে নিরাপদ স্থানে সড়িয়ে ফেলা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে প্রবণ বর্ষণের কারণে জেলায় বৃষ্টিপাত হতে পারে। যে কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। জেলা শহরের ৯টি ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এইজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের জন্য ২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে সাথে নিকটবর্তী নির্দিষ্ট এইসব আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে।

এছাড়াও উপজেলার চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় বসাবাসরতদের সম্ভাব্য আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌ চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি বাঘাইছড়ি এবং বরকল উপজেলায় পাহাড়ি ঢলের কারণে বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় ওইসব এলাকায় মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট