1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চকরিয়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি |

কক্সবাজারের চকরিয়ায় বানৌজা সড়কের পাশ থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে চকরিয়া-পেকুয়া বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নস্থ পহরচাঁদা মাদ্রাসার সামনে থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালের দিকে বানৌজা সড়কের বরইতলীস্থ পহরচাঁদা মাদ্রাসার সামনে অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীরা দ্রুত পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের তিনঘণ্টা পরেও এখনো তার কোন পরিচয় মেলেনি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার বলেন, সড়কের পাশে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার পরবর্তী তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাই।

এখনো পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। তবে মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পুলিশের টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট